সকালের ধূমায়িত গল্প

ঋকপর্ণা ভট্টাচার্য



এক কাপ চায়ে মুক্তি ঢেলে বসি।
বিছানার অতিরিক্ত ব্যালকানিঠিতে।
তখন সকাল হয়।
হয় কি?
চুলে গতি তুলে ছুটে যাই এটিএম লক্ষ্য করে।
নিজেই হুণ্ডি হয়ে যাই।
এসব কোনওটাই বলার কথা না, এখনই মধ্যাহ্নে!
আসলে, যেটা বলার
তা হলো --
বেশ কিছু প্রজাপতি মেখে রাতে ঘরে ফিরে এসে
বুঝি --
এইমাত্র সূর্যোদয় হলো।
পাশে কিছু রিং হওয়া ধোঁয়া এসে বলে --
"ঘড়ি বা ক্যালেন্ডঠ¾à¦° কোথাও কি নেই!"
নিরামিষ নাইটিতে আকাশের বদলে
প্ল্যানেটৠরিয়াম বেঁধে -- বেঁধে-- বদ্ধ হয়ে যাই।
পরদিন সকালে তাই
চায়ের কাপেই ফের --
মুক্তি ঢেলে বসি ---
এক্সটেণ্ডৠ‡à¦¡ বিছানার ব্যালকনি জুড়ে।
সকাল কি হয়?

অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য